নির্বাচন

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস, শাহনেওয়াজের

 মো. শাহনেওয়াজ
মো. শাহনেওয়াজ

ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে আলাদা কোনো ব্যবস্থা নেয়া না হলেও আগামী চার দফা নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

বৃহস্পতিবার সকালে তৃতীয় দফা নির্বাচনে কেউ যাতে সহিংসতা ঘটাতে না পারে এর জন্য সকালে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

তৃতীয় ধাপের নির্বাচন আরো সুষ্ঠু ও অবাধ হবে জানিয়ে কমিশনার শাহনেওয়াজ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

পাশাপাশি ক্ষমতাসীন দলের কর্মীরা যাতে বাড়াবাড়ি না করেন এ বিষয়েও সতর্ক করেন তিনি।

শাহনেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন, প্রধানমন্ত্রীর বার্তাকে আমরা স্বাগত জানাই— প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হতে হবে।

নির্বাচন কমিশন বলেন, আগের দুই ধাপ থেকে কমিশন যথেষ্ট শিক্ষা নিয়েছে। সামনের ধাপগুলোতে ভুল কম হবে। আশা করি সন্ত্রাস সহিংসতা হবে না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বিএনপি যেন মাঠপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ বলে জানান হানিফ।

হানিফ বলেন, নির্বাচনে অনিয়ম-হাঙ্গামা রোধে কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে— এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ২৩ এপ্রিল। এর আগের দুই ধাপের নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪১ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ