তৃতীয় ধাপে ৬২০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামীকাল (শনিবার)। এরই মধ্যে নির্বাচনী এলাকাগুলোতে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। অনিয়ম, সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া কুমিল্লা, নাটোর ও কুড়িগ্রামসহ সব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ হাজার ৬৭২ জন, সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া সাধারণ কেন্দ্রে ১৭ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন করে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।
নির্বাচনী এলাকাগুলোতে মোটর সাইকেল চলাচলে নিষেধজ্ঞা জারি করেছে প্রশাসন। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।