বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়িতে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে অর্ধশতাধিক। কুমিল্লা, গোপালগঞ্জ ও নোয়াখালীর ৬টি কেন্দ্রে স্থগিত করা হয়েছে ভোট। অনিয়মের অভিযোগ এনে নাটোর ও নারায়ণগঞ্জ ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে, কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুরে দুইজন সহকারি প্রিজাইডিং অফিসারকে ও লক্ষ্মীপুরে সোনাপুরে ভোট কেন্দ্রে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জাল ভোট দেয়া ও কেন্দ্র দখলের অভিযোগে নাটোরে ৭টি ইউনিয়নের সবকটিতে কেন্দ্র দলখলের অভিযোগ ওঠেছে। এর জের ধরে হালশা ইউনিয়নের গোকুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের ৫টি ইউনিয়নে বিএনপি'র ৫ চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, নারায়ণগঞ্জ সরদর উপজেলার এনায়েত নগরে বিএনপির একজন চেয়ারম্যান প্রার্থী, নোয়াখালীর চাটখিলে বিএনপির দুই জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন।
এদিকে, অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের হাতিয়াড়া ইউনিয়নে একটি, নোয়াখালীর চাটখিলে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাট কালীগঞ্জে ইউপি নির্বাচনে দুটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে দুইজনকে ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোট কেন্দ্রে অনিয়মের ছবি সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিককে মারধর করে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও ৭ জন আহত হয়েছে।
লক্ষীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
মাগুরা সব্দালপুর মাঝিপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি বাড়িতে হামলার অভিয়োগ উঠেছে। নাকোল ইউনিয়নের রায় নগরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপি'র সভাপতিকে আটক করেছে পুলিশ