ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দুই ধাপের মতোই ৩য় ধাপের ভোটেও ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। সহিংসতারোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।
শনিবার বিকেলে বিএনপির নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিউসি) কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাত করে এ অভিযোগ জানায়।
পরে সাংবাদিকদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনেও ব্যাপক অনিয়ম ও সহিংসতার হয়েছে।
এ সময় ইউপি নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।
এর আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দিতেই সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ করছে বলে অভিযোগ তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই মূলত এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলেও জানান তিনি।