ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৩য় ধাপের ভোটও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগের।
শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও তা বিচ্ছিন্ন ঘটনা— এ কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন কেন্দ্রে গোলযোগ-সংঘর্ষের দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করেছিল।
তিনি আরো বলেন, কিছু কেন্দ্রের ভেতর ও বাইরে নির্বাচনকালীন গোলযোগ-সংঘর্ষের ঘটনা ঘটার দায় এড়াতে পারেনা নির্বাচন কমিশন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: