নির্বাচন

আগের দুই ধাপের তুলনায় ৩য় ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে

কাজী রকিবউদ্দিন আহমদ
কাজী রকিবউদ্দিন আহমদ

আগের দুই ধাপের তুলনায় এবারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।

শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, ভোটগ্রহণের আগের রাতে কোথাও কোনও ধরনের অনিয়ম সংঘটিত হয়নি। ভোটগ্রহণকালেও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। সামনের ধাপগুলোতে কোনও ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, তৃতীয় ধাপের ৬ হাজার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে বিধিবহির্ভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ৬৫ ও দ্বিতীয় ধাপে ৩৭টি ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ