নির্বাচন

নির্বাচনের পরবর্তী সহিংসতায় নিহত ২

নির্বাচন
নির্বাচন

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ, মাগুরা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পাবনা ও ভৈরব। এসব ঘটনায় ২ জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে একজন মৃত্যু হয়, সংঘর্ষে আহত হয় ১০ জন।

এছাড়া ভৈরবের শ্রীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত হয়েছেন আরো একজন।

এদিকে, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফলাফলকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় এক'শ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ দুইপক্ষের ২০ জন আহত হন।

মাগুড়ার শ্রীপুরের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৮টি বাড়ি ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড গুলি ও কাদানি গ্যাস নিক্ষেপ করেছে।

এছাড়া নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনয়নের ৪নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামে ফলাফল ঘোষণার পর দুই পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ১০টি বাড়িঘরে ভাংচুর করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ