মাগুরার শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় সোমবার একজন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল নয়টার দিকে ইউনিয়নের চরজোকা এলাকায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আব্দুল হালিমের সমর্থকদের সঙ্গে দলের পরাজিত বিদ্রোহী প্রার্থী ইউসুফ মন্ডলের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এতে ১৫ জন আহত হয়।
আহতদের হাসপাতালে নেয়ার পথে বাবুল আলী নামের একজনের মৃত্যু হয়। বাকিদের শ্রীপুর স্বাস্থ্য ক্লিনিক ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: