নির্বাচন

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নির্বাচন নিয়ে ব্যস্ত প্রার্থীরা
নির্বাচন নিয়ে ব্যস্ত প্রার্থীরা

প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নির্বাচনী এলাকাগুলো। প্রার্থীরা ব্যস্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায়। আর ভোটাররা অপেক্ষায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে।

তবে সরকারদলীয় প্রর্থীদের বিরুদ্ধে প্রচারণায় বাধা ও হুমকি দেয়ার অভিযোগ করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা।

ময়ময়নসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৭৭২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৮১ জন, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও নারী সদস্য পদে ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসায় গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জয়ী হতে আশাবাদী প্রার্থীরা উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একে অন্যের বিরুদ্ধে আনছেন অনিয়মের নানা অভিযোগ।

পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন ভোটাররা।

আর প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পাবনাতেও। তবে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, নির্বাচন নিয়ে সহিংসতায় মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ