ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে ৭২৬ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সব কয়েকটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপ দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিএনপি তাদের পরাজয় বুঝতে পেরে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আর রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ দলটির বলেও জানান মাহবুবউল আলম হানিফ।
এছাড়াও ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আগামীকাল (রোববার) আওয়ামী লীগ আপিল করবে— উল্লেখ করে তিনি বলেন, আপিলে ওই রায় স্থগিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: