চতুর্থ দফায় শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের জয়জয়কার।
৭০৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৬৬টির ফলাফলে চেয়ারম্যান পদে ৪৩৪টিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। ৮৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া, বিএনপি প্রার্থী ৬৮, বিএনপির বিদ্রোহী ১৪, জাতীয় পার্টি ৭ ও ৫৮টি ইউনিয়নে স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা জয় লাভ করেছেন।
এর আগে, শনিবার সকাল আটটা থেকে ৭০৩টি ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়।
পরে, সহিংসতার কারণে ৫১টি কেন্দ্রের ভোট স্থগিত করে কমিশন। ১৪টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার দুইশো ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এক হাজার ৫২২ জন।
এবার ৭২৫ ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ৩৩ প্রার্থী, সাধারণ প্রার্থী ২২৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯৮ জন বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।