নির্বাচন

চতুর্থ দফা ইউপি নির্বাচনে ৭ জনের মৃত্যু

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় গাইবান্ধার বাগেরহাটে আহত একজন মারা গেছেন— এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ জনে।

আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশা ফলাফল ঘোষণায় কারচুপি হতে পারে এ আশংকায় কর্মী-সমর্থক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের ফাইভ স্টার মোড়ে অবস্থান নেন।

তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়কে থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা করে।

অবরোধকারীরা উত্তেজিত হয়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়। এতে আহত হয় ১০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় কৃষি ব্যাংকের অফিস সহকারী লেবু মণ্ডল গুরুতর আহত হন। এদিকে, ভোটগ্রহণের সময় চট্টগ্রামের হাটহাজারীতে একটি কেন্দ্রে অস্ত্রসহ গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া যশোর, কুড়িগ্রাম ও নড়াইলে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

গতকাল ৭০৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ