নির্বাচন

নির্বাচনী সহিংসতায় আরো ২ জনের মৃত্যু

নির্বাচন
নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দফায় সংঘটিত সহিংসতায় রাজশাহীর বাগমারা এবং ময়মনসিংহ সদর উপজেলায় আহত হওয়া দুই ব্যক্তি সোমবার সকালে মারা গেছেন।

এ নিয়ে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন।

গত শনিবার রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলামসহ আহত ও গুলিবিদ্ধ হন ১৮ জন। প্রথমে জাহেদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

এদিকে এ ঘটনায় ১২শ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

এদিকে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চল পরানগঞ্জে পরাজিত মেম্বার প্রার্থী জামশেদ আলীর সমর্থকদের হামলায় আহত এনামূল হক নামে এক ব্যক্তি ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ