সাভারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শনিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদুল নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে কাউন্দিয়ার সিংঘাসা গ্রামে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁন ও দলের বিদ্রোহী প্রার্থী শান্ত খাঁনের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ও গুলিবিনিময়ে শহিদুল নামের একজন কর্মী মারা গেছেন।
পরে ভোরে নিজ বাসা থেকে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁনসহ দুই জনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার ঘটনায় কাউন্দিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।