নির্বাচন

স্থগিত হওয়া বিভিন্ন পৌরসভার ভোট ২৫ মে

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকাগুলোতে এখন উৎসবের আমেজ—শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। মেয়াদ উত্তীর্ণ ও সীমান্ত নিয়ে জটিলতার কারণে সারাদেশে স্থগিত হওয়া বিভিন্ন পৌরসভায় আগামী ২৫ মে ভোট হচ্ছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চলছে নির্বাচনী আলোচনা। চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা।

রামগড় পৌরসভায় নির্বাচনে ৩ জন মেয়র পদে আর ৪৭ জন কাউন্সিলর পদে আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দিতা করবেন। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতিক ও রাজনৈতিকভাবে অংশগ্রহণে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

নোয়াখালীর ২টি পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। নির্বাচনী উৎসবের আমেজ চারদিকে।

এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন, এমন প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা।

লক্ষ্মীপুরের একটি পৌরসভায় মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুই নারী প্রার্থী ও একজন কাউন্সিলর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ৬২ হাজার ৮৮৭ জন।

তবে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ অন্য প্রার্থীদের।

আর পৌরবাসীর উন্নয়নে যে প্রার্থী কাজ করবেন এমন সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ