নির্বাচন

৯টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ

পৌরসভায় ভোটগ্রহণ
পৌরসভায় ভোটগ্রহণ

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৯টি পৌরসভায় বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায়।

সব মিলিয়ে নয় পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭টি ভোটকক্ষে মোট তিন লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুয়োগ পেয়েছেন।

প্রসঙ্গত: ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের ভোটে ২২৭টি পৌরসভার মধ্যে ১৭৭টি আওয়ামী লীগ, বিএনপি ২২টি ও জাতীয় পার্টি একটিতে মেয়র পদে জয় পেয়েছে। এছাড়া ২৬টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরপর ২১ মার্চ অনুষ্ঠিত ১০ পৌরসভা নির্বাচনে সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিয়োজিত ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৮টি দল ও ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যারা ২৬ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবে।

এছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচনী এলাকায় ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। একইসঙ্গে বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটর ও নৌযানও চলাচল করতে পারবে না নির্বাচনী এলাকায়।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী বা তার এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক মোটরযান ব্যবহার করতে পারবেন।

তবে জরুরি হিসেবে-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমের জন্যও যানবাহন ব্যবহার করা যাবে। আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এদিকে, যে কোনো ধরনের ইঞ্জিন চালিত নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞাও জরুরি পণ্য সরবরাহ অথবা ভোটার বা জনগণের চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ