নির্বাচন

সিইসির পদত্যাগের দাবি বিএনপির

আবদুল্লাহ আল নোমান
আবদুল্লাহ আল নোমান

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার দেশের নয় পৌরসভা নির্বাচনের পরিস্থিতির তথ্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

বিএনপি নেতারা সিইসিকে বলেন, যে ধারায় নির্বাচন চলছে তাতে আর উন্নত নির্বাচন হবে না, বর্তমান সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না তাই সিইসিকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

নোমান আরো বলেন, ‘এবার নির্বাচনে কারচুপি নয়, ভোট ডাকাতি হয়েছে— এ নির্বাচন কমিশনের অধীনে আমরা এর চেয়ে উন্নত নির্বাচন আশা করি না। এ কমিশনকে আমরা ঘৃণা করি।’

তিনি বলেন, ‘সিইসিকে বলেছি, সরকারের আজ্ঞাবহ হলে কিছুই হবে না। একবার কোমর সোজা করে দাঁড়ান, জনগণ আপনাদের মনে রাখবে। পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসেন। এটাই হবে বড় কাজ।’

নোমান সিইসির কাছে প্রশ্ন রাখেন, ২০টা কেন্দ্রে কারচুপি হলে দুটি কেন্দ্র বন্ধ করে লাভ কী? ফল তো পরিবর্তন হবে না। তাই তারা ভোট ডাকাতির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছেন এবং প্রকৃত চিত্র মানুষের কাছে তুলে ধরতে বলেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. সুজাউদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ