নির্বাচন

ইউপি নির্বাচনের ৫ম দফার ভোটগ্রহণ শনিবার

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

সারাদেশে পঞ্চম দফায় ৭৩১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (শনিবার)। এরই মধ্যে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ শুরু হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এদিকে, সকালে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম মনি'র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত বুধবার রাতে নড়াইলের কালিয়ার হামিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদের কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থী গোলাম মহম্মদের সমর্থক কাশেম শেখ ও বুলু শেখকে কুপিয়ে আহত করে। শুক্রবার সকালে আহত কাশেম শেখ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এছাড়া বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে শাহীন আলী নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চতুর্থ দফার নির্বাচনী বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের অভিযোগ। শাহীন আলী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ