ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপেও আওয়ামী লীগ এগিয়ে। রোববার ৭১৭টি ইউনিয়নের মধ্যে ৬৫৪টি ইউনিয়নের বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল পাওয়া গেছে।
এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪২৮টি তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৯৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৬২টিতে বিএনপি প্রার্থী, আরো ৭টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
এছাড়া, জাতীয় পার্টির প্রার্থী ৭টিতে ও ৫৭ টিতে অন্যান্য প্রার্থী বিজয়ী হয়েছেন।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪১ টি ইউনিয়নে চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে শুধুমাত্র সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে।
এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য পদে ৩ জন ও সাধারন ইউপি সদস্য পদে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গতকাল শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দেশের ৭২০টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।