নির্বাচন

নির্বাচনী এলাকাগুলোতে শেষ মূহূর্তের চলছে প্রচারণা

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে নির্বাচনী এলাকাগুলোতে শেষ মূহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ও হাট বাজারে ছুটছেন প্রার্থীরা। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আনছেন অভিযোগও।

আগামী ৪ জুন ইউপি নির্বাচনের ৬ষ্ঠ ও শেষ ধাপের নির্বাচনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ সদস্য পদে ২২৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সব খানেই বইছে নির্বাচনী হাওয়া।

প্রার্থীদের প্রতিশ্রুতির চুলছেড়া বিশ্লেষণ করছেন ভোটাররা।

নির্বাচনে উৎসবের আমেজ বিরাজ করছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪টি ইউনিয়নে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ১৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে যে কোন অনাকাংখী ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ