নির্বাচন

ইউপি নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণ কাল

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ও শেষ পর্বের ভোটগ্রহণ আগামীকাল। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এদিকে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ঘরে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা।

এছাড়া গতকাল (বৃহস্পতিবার) মধ্যরাতে শেষ হয় ইউপি নির্বাচনের শেষ ধাপের প্রচার-প্রচারণা। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ