ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপেও আওয়ামী লীগ এগিয়ে। রোববার ৬৯৮টি ইউনিয়নের মধ্যে ৪৬০টি ইউনিয়নের বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল পাওয়া গেছে।
এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৫৮টি তে আওয়ামী লীগ, ৬৮টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪৬টিতে বিএনপি, ১৫টিতে বিএনপির বিদ্রোহী ও ৯টিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৬৫টিতে অন্যান্য প্রার্থী বিজয়ী হয়েছেন।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪১ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে শুধুমাত্র সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে।
এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য পদে ৩ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
শনিবার ৬৯৮টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।