নির্বাচন

জঙ্গি হামলার আশঙ্কা থাকলে আগে থেকেই কমিশনকে জানানোর আহ্বান

কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

ময়মনসিংহ উপনির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা থাকলে আগে থেকেই তা নির্বাচন কমিশনকে জানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ শূন্য আসনে ১৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে—তবে মাঠের খোঁজখবরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বস্ত করেছে, নির্বাচনে জঙ্গি হামলাসহ সহিংস ঘটনার কোনো আশঙ্কা নেই আর তারা জানিয়েছে, এ বিষয়ে তৎপর রয়েছে।

সিইসি বলেন, এরপরও এ ধরনের আশঙ্কা থাকলে কমিশনকে আগেই জানানোর জন্য অনুরোধ করেছি, যাতে আগে থেকেই কমিশন ব্যবস্থা নিতে সক্ষম হয়।

ময়মনসিংহ-১ আসনে এবার দুজন প্রার্থী আছেন। তারা হলেন প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। তিনি আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন। এ আসনে মোট ভোটার আছেন ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন।

ময়মনসিংহ-৩ আসনে মোট প্রার্থী পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবু তাহের খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আবদুল মতিন, জাতীয় পার্টির মো. শামসুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ২৩৫ জন।

গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং ২ মে আওয়ামী লীগের সাংসদ মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় আসন দুটি শূন্য হয়। শূন্য আসনে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সভাপতিত্বে পুলিশ, বিজিবি ও আনসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ