ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ -৩ এর শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ। সোমবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
অনিয়ম ও সহিংসতা প্রতিরোধে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব ও বিজিবি।
এ আসনের উপনির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সম্প্রতি ময়মনসিংহ-৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুজিবুর রহমান ফকির ও ময়মনসিংহ-১ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে আসন দুইটি শূণ্য হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: