উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রোববার দেশের নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনাজপুর, নীলফামারী, রংপুর, পটুয়াখালী, নড়াইল, বগুড়া, টাঙ্গাইল, পাবনা ও শরীয়তপুর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এসব জায়গায় সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। তবে, পটুয়াখালীর গলাচিপায় ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু তালেব মিয়া নির্বাচন বর্জন করেছেন।
এর মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাট, নীফফামারীর ডোমরা, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, রংপুরের পীরগঞ্জ, বগুড়ার সোনাতলা, টাঙ্গাইলের ঘাটাইল ও পাবনার বেড়া পৌরসভায় নতুন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলন বেছে নিতে ভোট হচ্ছে। আর শরীয়তপুরের নড়িয়ায় চলছে মেয়র পদের উপ-নির্বাচন।
সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে কেন্দ্রগুলোতে ভীড় করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়তে থাকে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যা ব-পুলিশ-আনসার ছাড়াও মোতায়েন করা হয়েছে বিজিবি।
দিনাজপুর, নীলফামারী, রংপুর, পটুয়াখালী, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া ও পাবনা পৌরসভায় ভোট গ্রহণ চলছে। পটুয়াখালীর গলাচিপায় ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবু তালেব মিয়া ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নড়াইলের লোহাগড়া পৌরসভার মোট ১১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
দুটি কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে নৌকা প্রার্থীর দুই এজেন্টকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নীলফামারীর ডোমার পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। পৌরসভা ঘোষণার দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো বগুড়ার সোনাতলা উপজেলায় পৌর নির্বাচন হচ্ছে। সব নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।