নির্বাচন

মশাল প্রতীক নিয়ে রিভিউ আবেদন ইসিতে জমা

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনে (ইসি) মশাল প্রতীক বরাদ্দ নিয়ে করা রিভিউ আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদের একাংশ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে কমিশনে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে আসেন জাসদের এ অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

গত ২২ জুন নির্বাচন কমিশনকে মশাল প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের করা রিভিউ আবেদন একমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট।

এর আগে কমিশন ২৮ এপ্রিল জাসদের মশাল প্রতীক হাসানুল হক ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করে শরিফ নুরুল হক আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদের অপর অংশটি।

তবে দেড় মাসেও ওই রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ