নির্বাচন

জেলা পরিষদ নির্বাচন

নভেম্বরে তফসিল ঘোষণা করবে ইসি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)— নির্বাচনী বিধি ও আচরণবিধির খসড়াও চূড়ান্ত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ দেশ টিভিকে এ কথা জানিয়েছেন।

জেলা পরিষদের প্রশাসককে এই নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই পদ ছাড়তে হবে বলেও জানালেন এই নির্বাচন কমিশনার।

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের জন্য ২৮ ডিসেম্বর দিন ঠিক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারিখ ঘোষণার পর থেকেই এবিষয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী বিধি ও আচরণ বিধি চূড়ান্ত করতে সব ধরণের প্রস্তুতি শেষ। ভেটিং এর জন্য এখন তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে- বলে জানালেন নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

স্থানীয় প্রতিনিধিরাই শুধুমাত্র এ নির্বাচনে ভোট দিতে পারবেন।

ভোটারদের মধ্যে রয়েছেন-

১. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার।

২. উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

৩. পৌরসভার মেয়র ও কাউন্সিলর।

৪. সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর।

জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের পদ ছাড়তে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ