নির্বাচন

বিলুপ্ত ছিটমহলগুলোতে ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন

লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলগুলোতে আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে। এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন এ ৩ জেলার সাবেক ছিটমহল বাসিন্দারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোটার তালিকাভূক্ত না হওয়ায় সারাদেশে ছয় ধাপে অনুষ্ঠিত সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেননি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এছাড়াও নানা আইনি জটিলতায় সারাদেশে বেশ কিছু ইউপিতে নির্বাচনও অনুষ্ঠিত হয়নি।

লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলসহ বাদ পড়া এসব ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামী ৩১ অক্টোবর।

আর এর মধ্য দিয়ে সাবেক ছিটের বাসিন্দারা কোনো নির্বাচনে এই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাই উৎসবের আমেজ বিরাজ করছে এসব নির্বাচনী এলাকায়।

লালমনিরহাটের বিলুপ্ত ছিটের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা অপেক্ষায় রয়েছেন পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে। এলাকার উন্নয়নে প্রার্থীরাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম।

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের ৮টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৩৯ জন, সাধারণ সদস্য ৩২৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের ৬টি ইউনিয়নের ভোটাররাও এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ