নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২২ ডিসেম্বর

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ আর মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৪ নভেম্বর পর্যন্ত।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৬ ও ২৭ নভেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৫ ডিসেম্বর।

এবারই প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হতে যাচ্ছে। এর আগে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় ভাবে না হওয়ার কারণে নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতীক ব্যবহার করতে পারতো না।

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়। এতে সেলিনা হায়াত আইভি মেয়র নির্বাচিত হন।

দলীয় ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের কারণে ইতিমধ্যে নির্বাচনী বিধিমালা ও প্রার্থীদের জন্য আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আইনগত জটিলতা শিগগিরই দূর না হলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনই হবে শেষ নির্বাচন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে এ কমিশনের ৫ বছরের মেয়াদ শেষ হবে। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে আগামী কমিশন গঠন নিয়ে নানা বক্তব্য শুরু হয়েছে।

বর্তমান কমিশনের অধীনে ২০১৩ সালে ৫টি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হওয়ায় কমিশন প্রশংসিত হয়েছিল।

তবে সরকারের এ আমলে অনুষ্ঠিত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ হওয়ায় কমিশন বিভিন্ন মহলে সমালোচিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ