নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কাজী রকীব উদ্দিন আহমেদ
কাজী রকীব উদ্দিন আহমেদ

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ।

রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

মনোনয়ন জমার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই বাছাই ৩ ও ৪ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর।

তিন পার্বত্য পরিষদ ছাড়া দেশের বাকি ৬১টি জেলায় প্রথমবারের মতো এ নির্বাচন হবে ২৮ ডিসেম্বর। জনপ্রতিনিধিদের ভোটে প্রতিটি জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

গত ২০১১ সালে পাবর্ত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এর ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের ঘোষণা দেয়া হলেও এতো দিনেও অনুষ্ঠিত হয়নি জেলা পরিষদ নির্বাচন।

চলতি বছরের ২০ নভেম্বর নির্বাচন কমিশন প্রথমবারের মতো ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়।

জেলা পরিষদ নির্বাচনে অন্য নির্বাচনের মতো প্রত্যক্ষ ভোটের বিধান নেই। প্রতিটি জেলার স্থানীয় সরকারেরে জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। জনপ্রতিনিধিরা নির্বাচন করতে চাইলে পদত্যাগ করে প্রার্থী হতে হবে। আর ২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন তবে তিনি ভোট দিতে পারবেন না।

সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ