নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার সকালে আইভীর ব্যক্তিগত সহকারি আবুল হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত মেয়র পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত বৃহস্পতিবার এ পদে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল।
এছাড়া, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে গত তিন দিনে এ পর্যন্ত মোট একশ' ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: