নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীর নাম চূড়ান্ত করবে বিএনপি বলে জানা গেছে।
আজ- সোমবার রাতে নারায়ণগঞ্জ বিএনপির ২৭টি ওয়ার্ডের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার।
প্রার্থী চূড়ান্ত করতে এর আগে গতকাল রাতে গুলশান কার্যালয়ে নায়ারণগঞ্জ বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে করবেন খালেদা জিয়া।
ওইদিন নির্বাচনে প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।
এ অবস্থায় জেলা বিএনপির দুই নেতা সাখাওয়াত হোসেন খান ও এটিএম কামাল হাইকমান্ডের চূড়ান্ত তালিকায় আছেন।
তবে শেষ পর্যন্ত সাখাওয়াত হোসেনকেই বিএনপি চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: