নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটের হওয়া বইতে শুরু করেছে। এবার মেয়র পদে প্রথম বারের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেন তার নিশ্চিত করার ব্যাপরে গুরুত্ব দিচ্ছেন ভোটার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আগামী ২২ ডিসেম্বর হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এরইমধ্যে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তবে নির্বাচনে সবার দৃষ্টি রয়েছে ময়ের পদকে ঘিরে। আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত বিদায়ী মেয়র প্রায়র্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আর বিএনপি মনোনিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
নির্বাচনী প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা চলছে ভোটারদের মাঝে। দলের পাশাপাশি ব্যক্তি পরিচয়কে গুরুত্ব দিচ্ছেন অনেকে। সন্ত্রাস নির্মূলে কাজ করবেন এমন প্রার্থীকে ভোটে জয়ী করতে চান তারা।
নির্বিঘ্নে ভোটা ধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দারের দাবি ভোটারদের।