নির্বাচন

নাসিক নির্বাচন: চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

নাসিক নির্বাচন: চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই
নাসিক নির্বাচন: চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন -নাসিক নির্বাচনে- ওয়ার্ড কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়।

সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে, মনোনয়োনপত্র বাতিল হয়ে যাওয়া কাউন্সিলর প্রার্থীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য ১৮টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত নারী আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা নিয়ম মেনে আপিল করতে পারবেন। আপিলে বৈধতা ফিরে পেলে প্রার্থীরা অংশ নিতে পারবেন সিটি নির্বাচনে জানান নির্বাচন কর্মকর্তা।

রোববার মেয়রসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সির পদের প্রার্থিতা বাছাই করা হবে। বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের প্রার্থিরা নিয়ম মেনে আপিল করতে পারবেন।

আপিলে বৈধতা ফিরে পেলে প্রার্থীরা অংশ নিতে পারবেন সিটি নির্বাচনে।

আগামী ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ