নির্বাচন

নাসিক নির্বাচন: নতুন ভোটাররাই নির্ধারণী ভূমিকায়

নাসিক নির্বাচন
নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নতুন ভোটাররাই নির্ধারণী ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে এসব ভোটারদের নিয়ে যেমন ভাবছেন প্রার্থীরা তেমনি নতুন ভোটাররাও ভাবছেন যোগ্য প্রার্থী নিয়ে। সিটি নির্বাচনে মনোনয়ণপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (রোববার)।

আর ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। তবে এখন থেকেই পুরোদমে বইছে নির্বাচনী হওয়া।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে নতুন ভোটার রয়েছেন ৭৫ হাজার। এবারের সিটি নির্বাচনে নতুন ভোটাররা প্রার্থীদের বিজয়ে নির্ধারনী ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মেয়রসহ সব পদের প্রার্থীরাই নতুন ভোটারদের নিজেদের পক্ষে নিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

তবে নতুন ভোটাররা প্রার্থীদের অতীত কার্যক্রম বিবেচনায় এনে ভোট দেয়ার চিন্তা করছেন। সন্ত্রাস নির্মূলের পাশাপাশি উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ধারাকে বিজয়ী করতে চান তারা।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নিজেকে নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে দাবী করে বলেন তরুণদের জন্য কাজ করবেন।

আর বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিশ্রুতি— তরুণদের মাদকমুক্ত রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও ডিজিটাল সুযোগ-সুবিধা বাড়ানোর।

পর্যবেক্ষকদের ধারণা, যে প্রার্থী তরুণ ভোটারদের মন জয় করতে পারবেন, জয়ের পাল্লা তার দিকেই ঝুঁকবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ