নির্বাচন

নাসিক নির্বাচন: অর্ধেক ভোটারই নারী

নাসিক নির্বাচন
নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জে অর্ধেক ভোটারই নারী তাই আসন্ন সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে তাদের বড় ধরনের ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আগামীকাল থেকে প্রচারণা চালানোর কথা থাকলেও এরই মধ্যে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে নারী ভোটারদের মন জয় করার চেষ্টায় নেমেছেন তারা।

আর নারীরা বলছেন, যে প্রার্থী নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন তাকেই ভোট দেবেন তারা।

দ্বিতীয় বারের মত আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এবারে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন, অর্থাৎ প্রায় অর্ধেকই নারী ভোটার। এ কারণে সিটি নির্বাচনে নারী ভোটাররা বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই নারীদের ভোট চাইতে দিনরাত বিভিন্ন এলাকায় ছুটছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। নারীদের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে বিপুল আশাবাদী তিনি।

এদিকে, গণসংযোগে ব্যস্ত বিএনপি'র মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনও। নারীদের জন্য বিশেষ কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে তার।

তবে প্রার্থীর পরিচয় মূখ্য নয় বরং নারী উন্নয়ন আর নিরাপত্তা নিশ্চিতে যে প্রার্থী কাজ করবেন— তাকেই ভোট দেবেন বলে জানালেন ভোটাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ