নির্বাচন

নাসিক নির্বাচন: জোরেসোরে চলছে প্রচার-প্রচারণা

নাসিক নির্বাচনে
নাসিক নির্বাচনে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থী হয়ে লড়ছেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেন খান। দুই জোটের মধ্যে সেলিনা হায়াৎ আইভি ১৪ দলের একক প্রার্থী হলেও সাখাওয়াত হোসেনসহ তিন প্রার্থী রয়েছেন ২০ দলে।

এদিকে, বিএনপি নেতারা বলছেন, সাখাওয়াত ছাড়া অন্য দুই প্রার্থীকে ২০ দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে বিএনপির প্রার্থীর জয়ের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন দলটির নেতারা।

রোববার প্রতীক বরাদ্দের পর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চলছে বেশ জোরেসোরেই। এ নির্বাচনে কে জয়ী হবে তার হিসাবনিকাশও এরই মধ্যে শুরু হয়ে গেছে।

নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াৎ আইভি ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল থেকে আইভিকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলে আছেন সাখাওয়াত হোসেনসহ তিন মেয়র প্রার্থী।

১৪ দলীয় জোট থেকে জাসদের এক প্রার্থী নির্বাচনে অংশ নিলেও পরে আইভিকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতারা বলছেন, নির্বাচনে দলের কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আর বিএনপির সাখাওয়াত হোসেন ছাড়া ২০ দলের আরো দুই মেয়র প্রার্থী হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির কামাল প্রধান ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস। স্থানীয় বিএনপি নেতারা বলছেন এ দুই প্রার্থীকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে।

তারা নির্বাচনে অংশ নিলেও তা বিএনপির ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তবে ২০ দলের দুই মেয়র প্রার্থীর দাবি, নিজ দল থেকে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে তাদের কিছু বলা হয়নি। তাই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ