নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই— বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন।
শনিবার দুপুরে নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভালো দাবি করে সিইসি বলেন, নারায়ণগঞ্জে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে।
সন্ত্রাসী, বাহিরাগতদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চালাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান কাজী রকিবউদ্দীন।
সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করে দেন তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিরা অংশ নেনে।