নির্বাচন

নাসিক নির্বাচন: অভিযোগ-পাল্টা অভিযোগে চলছে প্রচারণা

নির্বাচনী প্রচারণা
নির্বাচনী প্রচারণা

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন— অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো মেয়র-কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা।

তাই প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন— দিচ্ছেন নগর উন্নয়নের প্রতিশ্রুতি।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালাচ্ছেন বেশ জোড়েসোড়ে।

মেয়রের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি— এ কথা উল্লেখ করে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারেননি তিনি।

সাখাওয়াতের এমন অভিযোগের জবাবে আইভি বলেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেছেন তিনি তবে আবারো নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন।

এদিকে, প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও। চলছে এক অপরের বিরুদ্ধে অভিযোগ।

আর ভোটাররা নানান হিসাব নিকাষ কষছেন— সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ