নবম দিনের মতো চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোর থেকে প্রচারণায় নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
মঙ্গলবার সকালে শহরের ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, নিমতলা, ডিআইটি এলাকায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় তিনি আরো বলেন, মেয়র পদে দায়িত্ব পালনের সময় প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। আর তাই তাকে ভোট দিয়ে পরিবর্তন আনতে চাইছে নগরবাসী।
আর কাউন্সিলর প্রার্থীরাও ভোর থেকে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। নগরীর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন।
এদিকে, নির্বচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী। অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে রাজিব হাসান নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।