নির্বাচন

সময়ের সঙ্গে বাড়ছে নাসিক নির্বাচনের উত্তাপ

নাসিক নির্বাচন
নাসিক নির্বাচন

যতোই ঘনিয়ে আসছে দিন ততোই বাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচনী উত্তাপ।

অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই দিয়ে চলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর জোর প্রচারণা। শেষ সময়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন এবং দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের আশ্বাস।

শনিবার সকাল থেকে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী- আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেন খান।

সরকারি দলের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন কিছুই বলছে না বলে অভিযোগ করেন সাখাওয়াত হোসেন।

বিএনপির কর্মীদের গোপনে হুমকি দেয়া হচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এখনো— নির্বাচনী পরিবেশ ‘মন্দের ভালো’। ভোটাররা যাতে কোন বাধার সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান তিনি। নির্বাচন কমিশনের মোবাইল টিম ঠিকমতো কাজ করছে না।’

এদিকে, এসব অভিযোগকে নাকচ করে দিয়ে সেলিনা হায়াৎ আইভি বলেন, নির্বাচনে সাখাওয়াত যে পন্থা নিয়েছেন— তা সঠিক নয়। সব প্রার্থীই সুষ্ঠু পরিবেশে প্রচারণা চালছে।

তিনি আরো বলেন, সব প্রার্থীই সুষ্ঠু পরিবেশে প্রচারণা চালাচ্ছেন— ভোটারদের কাছে ভোট চাইছেন। কেউই এখনো কোনো বাধার মুখে পড়েনি।

জানা গেছে, আজ (শনিবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ক্লাবে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র প্রার্থীদের একই মঞ্চে নিয়ে জনগণের মুখোমুখি করবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ