নির্বাচন

নাসিক নির্বাচন: প্রচারণার শেষ প্রান্তে প্রার্থীরা

নাসিক নির্বাচন
নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ভোটের বাকি হাতেগোনা আর কয়েক দিন— প্রচারণার শেষ প্রান্তে গিয়ে মেয়র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। ভোটের মাঠে এক কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখলের ঘোষণার অডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

আর আলোচিত সাত খুনের ঘটনার শিকার নিহত নজরুল ইসলামের স্ত্রী, কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটিকে প্রাণনাশের হুমকিতে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখনো পর্যন্ত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া না গেলেও সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অডিওকে কেন্দ্র করে সমালোচনা চলছে। রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগপত্রও জমা পড়েছে।

তাতে বলা হয়, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহায়তায় ভোটের দিন তিনি কেন্দ্র দখল করে নেবেন। অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীর এমন বক্তব্য রেকর্ডও করা হয়েছে।

এ বক্তব্য ছড়িয়ে পড়ায় ভোট নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুক।

এদিকে, নিহত নজরুল ইসলামের স্ত্রী, ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটিকে সাত খুন মামলা ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

তবে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোন ঘটনা এ পর্যন্ত ঘটেনি— জানিয়ে রিটার্নিং অফিসারে দাবি করেন, যারা ভোটার কিংবা প্রার্থীদের নানাভাবে বিভ্রান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র্যা ব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ