নির্বাচন

ভোটের রায় যাই হোক মেনে নেব: আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভি
ডা. সেলিনা হায়াৎ আইভি

গণসংযোগের শেষদিনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বিগত দিনের উৎসবের আমেজ ধরে রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চলমান কাজগুলো এগিয়ে নিতে ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তাকে আবারো নির্বাচিত করার কথা বলেন তিনি।

জনগণ যাকে নির্বাচিত করবে তাকে মেনে নিয়ে নারায়ণগঞ্জ থেকেই গণতন্ত্রের চর্চা শুরু করতে অন্যান্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সেজন্য কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন-ইসি ও প্রশাসনের প্রতি আহ্বান জানান আইভি।

নারায়ণগঞ্জ সিটিতে প্রচার-প্রচারণার শেষদিনে সকাল থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়ান আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। শেষদিনে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ ও বাবুরাইল এলাকায় গণসংযোগ চালান তিনি। এসময় সেলিনা হায়াৎ আইভি, প্রচার-প্রচারণা শেষ হলেও গত ২০ দিনের উৎসবের আমেজ আগামী বৃহস্পতিবারও ধরে রাখা্র কথা বলেন তিনি।

গণসংযোগের প্রথম দিন থেকেই তার প্রতি জনগণের আস্থার কথা বলে আসছেন সদ্য বিদায়ী এ মেয়র।

শেষ দিনে তিনি বলেন, ভোটের রায় যাই হোক মেনে নেবেন।

নির্বাচিত হলে প্রথম মেয়াদে শুরু করা কাজ সম্পন্ন করা এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যত পরিকল্পকনার কথাও জানান সেলিনা হায়াৎ আইভি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ