নির্বাচন

সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে: সাখাওয়াত

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশ-নাসিক নির্বাচনে শুরু থেকে এ পর্যন্ত সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন আসছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, আগামী বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীক প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।

মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

সাখাওয়াত বলেন, পুলিশ, র্যা বকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, একটি নির্বাচন তাই প্রচলিত বাহিনী দিয়েই নির্বাচন করতে চায়।

নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

প্রচারণার শেষ দিনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবেন তিনি।

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সরকারি দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সকালে গণসংযোগে নেমে সাংবাদিকদের সাখাওয়াত হোসেন বলেন, সিটি নির্বাচনে নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন হাস্যকর।

সেইসঙ্গে, নির্বাচনকে ঘিরে কোথাও যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু হবে, জনগণ ভোটকেন্দ্রে যাবে সেই ব্যাপারে আশাবাদী মানুষ। সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেবে সেই আশা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি বলেন সাখাওয়াত।

তিনি বলেন, এখনও সময় আছে, নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশন অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করবে।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ