নির্বাচন

সাখাওয়াতের সংক্ষিপ্ত জীবনী

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

জেলা বিএনপির সহ-সভাপতি এ নেতা পরিচিতি পান নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে। প্রথমবারের মতো সিটি নির্বাচনে অংশ নিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী অ্যাডভোকেট সাখাওয়াত।

নারায়ণগঞ্জের আদালত পাড়ায় পরিচিত নাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আইনজীবী হিসেবে তার ২২ বছরের কর্মজীবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দুই বার।

এছাড়া দেশের রাজনীতির বৈরী সময়- এক-এগারোর শাসনামলে নারায়ণগঞ্জ বিএনপির যেসব নেতা দলের হাল ধরে ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

অ্যাডভোকেট সাখাওয়াত ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় উঠে আসেন। সাত খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি।

সবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোটেক তৈমুর আলম খন্দকারকে পেছনে ফলে দল থেকে মনোনয়ণ পান সাখাওয়াত।

ধানের শীষ প্রতীকে সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাখাওয়াত গত ১৯ ডিসেম্বর ২৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

শীতলক্ষ্যা সেতুর বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা পরিবারকে কর থেকে অব্যাহতি দান, তাদের চিকিৎসার ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে ৩৫টি খাল পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এরমধ্যে উল্লেখযোগ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ