নির্বাচন

ব্রেকিং নিউজ

নাসিক নির্বাচন

বিপুল ভোটে জয়ী আইভী

মোটকেন্দ্র: ১৭৪, আইভী- ১৭৪৬০২ -সাখাওয়াত ৯৬৭০০

ডা. সেলিনা হায়াৎ আইভী
ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ। বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

মোট কেন্দ্র ১৭৪ :আইভী (আওয়ামী লীগ -নৌকা) ১৭৪৬০২, সাখাওয়াত (ধানের শীষ-বিএনপি ) ৯৬৭০০।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। স্বস্তঃফূর্তভাবে ভোটারা ভোট দেন।

এ নির্বাচনে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত আসনে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জনই নারী ভোটার।

আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা রোধে ৫০টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তৎপর রয়েছে আইন-শৃংখলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৩৭টি কেন্দ্রকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচনী কর্মকর্তারা।

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, কোথাও সহিংসতার চেষ্টার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহর জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যা ব ও আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

আচরণ বিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পঞ্চাশটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান র্যা ব-১১ এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক নরেশ চাকমা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ