নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার শুরু হয়েছে—ভোট দিয়ে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জ সদরের জামতলার আদর্শ স্কুল কেন্দ্র ভোট দেন সাখাওয়াত। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, সরকার এমন কিছু করবে না, যাতে তাকে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনো কোনো অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি।
মেয়র পদে লড়েছন ৬ জন, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৫৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করা নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন।
এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন আর এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ আর নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। একজন মেয়র, ২৭টি ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করছেন ভোটাররা।
নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ১৭৪টি।
নির্বাচন কমিশন এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনশরও বেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।