নির্বাচন

আইনি কাঠামোর মধ্যে থেকে যা দরকার তাই করা হবে

মঈনুল হক
মঈনুল হক

জনগণের ভোটাধিকার রক্ষায় আইনি কাঠামোর মধ্যে থেকে যা করার দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখেন পুলিশ সুপার।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ব্যালট বাক্স রক্ষা করার জন্যে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। আমাদের কাছে প্রতিটি কেন্দ্র ও ভোটার সমান গুরুত্বপূর্ণ, আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। এখন যেভাবে চলছে, ভোট শেষ পর্যন্ত এভাবেই চলবে।

মঈনুল আরো বলেন, এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ‘সুযোগ নেয়ার চেষ্টা’ যেন কেউ না করে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনো কোনো অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি।

মেয়র পদে লড়েছন ৬ জন, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৫৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করা নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন আর এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ আর নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। একজন মেয়র, ২৭টি ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করছেন ভোটাররা।

নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ১৭৪টি।

নির্বাচন কমিশন এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনশরও বেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ