নির্বাচন

নাসিক নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্নতে সবার ভূমিকা ছিল

নাসিক নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্নতে সবার ভূমিকা ছিল
নাসিক নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্নতে সবার ভূমিকা ছিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নাসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধুমাত্র নির্বাচন কমিশনের একক কৃতিত্ব নয় বরং সরকার, প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা।

অনিয়ম বা নির্বাচন বর্জন না করে নির্বাচনে অংশ নিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান যে সম্ভব এ নির্বাচন থেকে সরকারসহ সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়ার বিষয়ে নেয়ার অভিমত তাদের।

১৭৪টি কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। কোথাও কোনো গোলযোগ-সহিংসতা হয়নি, স্থগিত হয়নি কোনো কেন্দ্রের ভোটগ্রহণ। নির্বাচনী অনিয়মের তেমন কোনো অভিযোগও ছিল না সরকার ও বিরোধীদলের কোনো প্রার্থীর।

নির্বাচনের এ চিত্র দেখে নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে একটি নির্বাচন যে অনুষ্ঠান সম্ভব- এ নির্বাচনে সেটাই প্রমাণ হলো।

পরবর্তীতে নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষভাবে কাজ করতে পারলে আগামী সব নির্বাচনই সকলের কাছে গ্রহণযোগ্য হবে অভিমত দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং (ইডব্লিউজি) নাজমুল আহসান কলিমুল্লাহ ও ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান।

নির্বাচনে সহিংসতা আর ভোট বর্জনের ধারাবাহিকতার বিপরীতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের এ দৃশ্য আগামীতে ভোটের পরিবেশ পাল্টাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ব্রতী'র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ।

এদিকে, এ নির্বাচনে এ রায় গণমানুষের বিজয় বলে মনে করছেন বিশিষ্টজনরা।

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির বলেন, নারায়ণগঞ্জের আপামর জনতা তাদের রায় দিতে ভুল করেনি।

এ রায়ে এ প্রমাণিত হয়েছে মানুষ সন্ত্রাসের রাজনীতি চায় না, অপশক্তিকে পছন্দ করে না। এ বিজয় শান্তির পক্ষে, অপশক্তির বিরুদ্ধে। নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আগামীতে বহু কাঙ্খিত শীতলক্ষ্যা সেতু নির্মাণে যথাযথ ভূমিকা রাখবেন- এমনটাই প্রত্যাশা তাদের।

গতকাল নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে আবারো মেয়র নির্বাচিত হন আইভী।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, নির্বাচনের এ ফলাফল গণমানুষের বিজয়। নারায়ণগঞ্জের আপামর জনতা যে সন্ত্রাসের রাজনীতি চায় না, অপশক্তিকে পছন্দ করে না- এ রায়ে সেটাই প্রমাণ হলো।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এ রায় অপ্রত্যাশিত ছিল না। ইতিপূর্বে নারায়ণগঞ্জের স্থানীয় নির্বাচনগুলোতেও ভোটাররা রায় দিতে ভুল করেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ