দেশের ৫৯ জেলায় আগামীকাল- বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন।
এরইমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
প্রায় ৬৩ হাজারেরও বেশি ভোটার জেলা ও উপজেলার ৯১৫টি কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার কাজে র্যা ব, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা নিয়োজিত থাকবে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে সিটি করপোরেশন, পৌর, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই কেবল ভোট দেবেন। তাদের ভোটে প্রতিটি জেলায় একজন করে চেয়ারম্যান, ১৫ জন ওয়ার্ড সদস্য ও ৫ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য নির্বাচিত হবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: